আসসালামুআলাইকুম,
মানুষ মানুষের জন্য...জীবন জীবনের জন্য...
তবু একটু সহানুভূতি কী,মানুষ পেতে পারে না...
দরিদ্র পরিবারে জন্মগ্রহন করা"মজনুর"চোখে ছিলো হাজারো স্বপ্ন।কিন্তু বাস্তব যে বড়ই নিষ্ঠুর। ২ বছর আগে মরণব্যাধি ক্যান্সারে বাবাকে হারিয়ে পরিবারের হাল ধরতে হয় মজনুকে। শৈশব কৈশর পেরিয়ে যে যৌবনে তার উদ্বমতার সাথে চলাফেরা করার কথা,সে কিনা আজ পরিবারের হাল ধরে আছে! "মজনুর"ছোট ভাই হিমেল কিছুদিন পর অসুস্থ হয়ে ডাক্তরি চেকআপ করে,এবং তার মলদ্বারে পলিপস ও ক্যান্সার জীবাণু ধরা পড়ে। প্রাথমিক অবস্থায় অপারেশন করার পর হিমেল এখন অনেকটাই সুস্থ।
কিন্তু, "মজনু"!!!! তার কিছুদিন পরই "মজনুও" একই রোগে আক্রান্ত হয়। পরিবারে নেমে আসে হাহাকার।পরিবারের হাল ধরা বড় ছেলেটি এখন নিজের হালটাই ধরতে অক্ষম। দাদা-দাদী,নানা-নানীর সূত্রে পাওয়া সব সম্পত্তি বিক্রি করে চিকিৎসার জন্য ঢাকায় যান। ডাক্তারি রিপোর্ট অনুযায়ী আল্লাহর রহমতে একটি সফল অপারেশনের মাধ্যমে"মজনু"সুস্থ হতে পারে। কিন্তু এই অপারেশনের জন্য গুনতে হবে প্রায় ৩/৪ লক্ষ টাকা। যা জোগাড় করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব।
মানুষের জীবন মৃত্যু সবই মহান আল্লাহ্ তাআলার হাতে। কিন্তু জীবন মৃত্যুর দুরারে দাড়িয়ে থাকা"মজনুর" এখন সব থেকে বেশি প্রয়োজন আপনাদের দোয়া এবং সহযোগীতা।
মজনু, গাংনী ডিগ্রী কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র। ছোট ভাই হিমেল ১০ম শ্রেণীর ছাত্র। বাড়িতে বিধবা মা,সংসারের টানাপাড়া,তার উপর আবার মরণব্যাধি ক্যান্সার।
জানি,ধন-সম্পদ,টাকা-পয়সা মানুষের জীবন বাঁচাতে পারে না,তবুও বাঁচার চেষ্টায় অর্থের বিকল্প নেই।
একজন মানুষ হিসাবে,একজন পিতাহারা সন্তান হিসাবে,একজন ছাত্র হিসাবে "মজনুর"জীবনের শেষ অধ্যায়টুকু সুন্দর করা কি আমাদের উচিৎ নয়?
সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সাহায্যের হাত বাড়াতে চান তাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা যার যার অবস্থান থেকে যেভাবে পারেন"মজনুর"জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আসুন মানবতার দাবী নিয়ে আমরা সকলে"মজনুর" পাশে দাড়ায়।
Login/Register for Give Comments