আমার আদরের ছোট বোন নাঈম ইডেন মহিলা কলেজের মাস্টার্সের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বড় ভাই হিসেবে এটা আমার পক্ষে কোন ভাবেই মনকে বুঝাতে পারছি না। যে বয়সে সে তার জীবনকে উপভোগ করার কথা সেই বয়সে তাকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রনা ক্রমশ গ্রাস করছে। তাকে সপ্তাহে তিন বার ডায়ালাইসিস করাতে হচ্ছে। যার প্রতিটির মূল্য ৩০০০ টাকা। এ পর্যন্ত চিকিৎসার পেছনে প্রায় পাঁচ লাখ টাকার বেশি খরচ হয়েছে।
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে। তাহলে হয়তো তার জীবনটা বেঁচে যেতে পারে। আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। আমাদের পক্ষে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর মতো খরচ জোগাড় করা অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সে জন্য বিত্তবান ও সামর্থ্যবানদের কাছে আমার আকুল আবেদন আমার বোনকে বাঁচাতে আপনাদের সাহায্য একান্ত কাম্য।
সাহায্য করার জন্য ডোনেট বাটনে ক্লিক করে বিকাশ, রকেট বা ব্যাংকের মাধ্যমে আপনার সহযোগীতা পাঠাতে পারেন।
মাঈন উদ্দীন
যে কোন প্রয়োজনে
মোবাইল: 01748081531
Login/Register for Give Comments