আমি মোঃ রাকিবুল ইসলাম। আমি আমার পরিবারের একমাত্র বড় ছেলে। বর্তমানে আমি অনার্স ২য় বর্ষে অধ্যায়নরত
অবস্থায় আছি। পারিবারিক অসচ্ছলতা থাকার ফলে স্কুল জীবন থেকেই কাজ করতে হয়েছে। একটা চাকুরি করতাম কিন্তু
কিছু কারন বশতো সেটা আর নেই, প্রায় এক বছর যাবত আমি সর্ম্পুন বেকার আর এখন কোন চাকুরিও পাচ্ছি না। শুধু
বাবার ছোট একটা লন্ড্রি ব্যবসার উপর র্নিভর করে পুরো পরিবার চলছে। এই অবস্থায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য
সৌখিন বা এ্যাকুরিয়াম মাছ চাষের ব্যবসা করতে চাচ্ছি। যেখানে আমি এ্যাকুরিয়ামের বিভিন্ন জাতের মাছ চাষ করে
সেগুলোকে বাজারজাত করবো| কারন আমাদের দেশ সহ বিদেশেও এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশে এই
মাছ কেবল ২০% চাষ করা হয়ে থাকে আর বাকিটা অন্য দেশ থেকে আমদানি করা হয়। তাই আমাদের মত তরুন
উদ্যোক্তারা যদি যথাযথ সুযোগ পায় তবে দেশের উক্ত মাছের চাহিদা মিটিয়ে আমরা অন্য দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক
মুদ্রা আয় করতে সক্ষম হবো। কিন্তু আমার বর্তমান অবস্থা এমন যে আমি বা আমার ফ্যামিলি নিজেদেরকেই চালাতে পারছি
না। এই অবস্থায় যদি আমি আর্থিক সহায়তা পাই তবে আমি আমার এবং আমার পরিবারের সচ্ছলতা আনার জন্য চেস্টা
করতে পারবো। আমি আশাবাদি যে এই প্লাটফর্মের মাধ্যমে আমি আমার ব্যবসা করার ইচ্ছেটাকে বস্তব রুপ দিতে সক্ষম হব
ইনশাঅাল্লাহ। সকলের সহায়তা কামনা করছি।
ঠিকানাঃ- গ্রাম/রাস্তা :- ৬নং রোড র্পূ্ব নন্দিপাড়া, ডাকঘর :- বাসাবো, খিলগাঁও সিটি কর্পোরেশন, ঢাকা-১২১৯ ।
Login/Register for Give Comments