আসসালামু আলাইকুম,
আমার নাম শহীদুল ইসলাম সজীব!
আমার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার একটি ছোট্ট গ্রামে! আমার বয়স যখন ১ বছরের নিচে তখন বাবাকে হারাই! আমি এবং আমার মা ছোট বেলা থেকেই নানাবাড়িতে থাকি! মামা মামিদের অনেক কষ্ট সহ্য করেও মা অন্যের বাড়িতে সকাল সন্ধ্যা কাজ করে আমাকে খাইয়েছেন পড়াশুনা করিয়েছেন!!
আমি যখন নবম শ্রেনীতে পড়ি তখন আমার মা অসুস্থ হয়ে যায়! মায়ের অসুস্থতার কারনে আমি উপার্জনের জন্য ঢাকা চলে আসি! ঢাকা ইয়ারপোর্ট এ আমি ইট, বালু, সিমেন্ট টানার মতো ভারী কাজ করে আমার আর আম্মুর খরচ চালিয়েছি! ২০১৪ সালে SSC পরীক্ষার পূর্ব পর্যন্ত আমি ইয়ারপোর্ট এ কাজ করেছি!
SSC পরীক্ষায় আমি জিপিএ ৫.০০ পাই! কিন্তু কলেজে ভর্তি হবার সৌভাগ্য হয় নি! আমি পরীক্ষার পর পরই ঢাকা চলে আসি এবং অনেক কষ্টে গাজীপুরে #লিজ_ফ্যাশন নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে স্টোর লোডার পদে স্বল্প বেতনে চাকরী পাই! আমি সেখানে ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত দীর্ঘ ০৪বছর চাকরী করি মাকে দেখাশোনা এবং পড়াশুনা চালানোর জন্য!!
এই চাকরী রত অবস্থায় সকাল ৮.০০ থেকে রাত ১০ টা পর্যন্ত কাজ করার পরও আমি দুই বছর পড়াশুনায় বিরতি দিয়ে ২০১৮ সালে গাজিপুর ভাওয়াল কলেজ থেকে HSC পরীক্ষা দেই এবং চাকরীরতো অবস্থায় বিশ্ববিদ্যালয় এর প্রস্তুতি নেই! পরীক্ষার কিছুদিন আগে মায়ের অসুস্থতার কারনে আমি চাকরীটা ছেড়ে দিয়ে গ্রামে যাই!
এরই মধ্যে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিলে মায়ের দোয়ায় আল্লাহর রহমতে আমি একটা পজিশন পাই!!কিন্তু চাকরী না থাকায় মায়ের দেখাশোনা আর আমার ভার্সিটির ভর্তি নিয়ে আমি দিশেহারা হয়ে গেছি!!
এই মুহুর্তে আপনাদের সাহায্য একান্ত কাম্য!!
শহীদুল ইসলাম!
Login/Register for Give Comments